নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পৃথক অভিযানে নিষিদ্ধ জাল এবং অস্থায়ী আড়ত থেকে মা ইলিশ জব্দ করা হয়।
সাতক্ষীরার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।
লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪ টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে ১ হাজার মিটার জাল ও ১টি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায রাবনাবাদ নদীতে অভিযান চালানো হয।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাইসহ তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার রাতে সুন্দরবনের কোকিলমনি ফরেষ্ট ক্যাম্পের বড় খাজুরা এলাকা থেকে এসব আটক করেন স্মার্ট প্যাট্রলিং দলের বনরক্ষীরা।